Ortho Songbad আর্কাইভ

ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে স্পনসর করবে মার্কেন্টাইল ব্যাংক

ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে স্পনসর করবে মার্কেন্টাইল ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংক ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে ৫০ কোটি টাকা স্পনসর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য গেছে।

সূত্র মতে, ব্যাংকটি “মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড” এর নামে একটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে ৫০ কোটি টাকা স্পনসর করবে। ব্যাংক ফান্ডের কমপক্ষে ১০% এর গ্রাহক হবে। ফান্ডের অবশিষ্ট অংশ বাজার থেকে উত্তোলন করা হবে।

এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হবে। এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার