Ortho Songbad আর্কাইভ

আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ অক্টোবর

আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ অক্টোবর
তারিখ ঘোষণা করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার। কোম্পানিটির সভা আগামী ২৭ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৯ সালে কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার