Ortho Songbad আর্কাইভ

বিএসআরএম স্টিলের লভ্যাংশ ঘোষণা

বিএসআরএম স্টিলের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল মিলস লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা। আগের বছর ইপিএস ছিল ৪.৬০ টাকা।আগের বছর কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ২৫ শতাংশ ক্যাশ।

৩০ জুন, ২০২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬.৮৪ টাকা। আলোচিত বছরে বিএসআরএম স্টিল মিলসের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫.৮১ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার