নাম পরিবর্তন করতে পারবে না পিপলস লিজিং

নাম পরিবর্তন করতে পারবে না পিপলস লিজিং
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নাম পরিবর্তন করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে নাম পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত রোববার (২৪ ডিসেম্বর) নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানিয়েছিলো পিপলস লিজিং। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ ডিসেম্বর সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছিলো। তবে আলোচ্য ইজিএমটি স্থগিত করা হয়।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নাম পরিবর্তন করে ‘সোনার বাংলা লিজ ফাইন্যান্স পিএলসি’ করতে চেয়েছিলো।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন