৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদ সংশোধন করে বিজ্ঞপ্তি

৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদ সংশোধন করে বিজ্ঞপ্তি
৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদ সংশোধন করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধনীতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিবর্তে খনিজ ও সম্পদ উন্নয়ন ব্যুরো প্রতিস্থাপিত হবে।

আজ বৃহস্পতিবার পিএসসির যুগ্মসচিব ও ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে, গত ২৬ ডিসেম্বর বিকেলে ক্যাডার ও নন-ক্যাডারে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে ফল প্রকাশ করেছে পিএসসি। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জনকে নন ক্যাডারে সুপারিশ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি