আরও ৬ মাস বেবিচক চেয়ারম্যান থাকছেন মফিদুর

আরও ৬ মাস বেবিচক চেয়ারম্যান থাকছেন মফিদুর
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ ২য় দফায় আরও ৬ মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, বুধবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মঞ্জুরুল করিমের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাস বৃদ্ধি করা হলো। এর আগে প্রথম দফায় তার চাকরির মেয়াদ ১ বছর বাড়ানো হয়েছিল।

কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা