Ortho Songbad আর্কাইভ

বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শফিউল আজমের যোগদান

বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শফিউল আজমের যোগদান

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যা‌পিটাল মার্কেটের (বিআই‌সিএম) নির্বাহী প্রে‌সিডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) মোহাম্মদ শফিউল আজম।


সোমবার (০১ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান এবং বিআইসিএম’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে তিনি যোগদান পত্র জমা দেন।


গত ২৮ ডিসেম্বর বিএসইসি কর্তৃক জারিকৃত এক অফিস আদেশে বলা হয়, বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্টের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হবে। পরবর্তী নির্বাহী প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত বিএসইসির ৮৯৩তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক ০১ জানুয়ারি ২০২৪ তারিখ হতে কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিআইসিএমর নির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার