Ortho Songbad আর্কাইভ

ফরচুন সুজের বোর্ড সভা স্থগিত

ফরচুন সুজের বোর্ড সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামী ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় বোর্ড সভা করার ঘোষণা দিয়েছিল।

সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার