Ortho Songbad আর্কাইভ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রেকর্ড ব্যবধানে জয়ী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রেকর্ড ব্যবধানে জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ব্যবধানে বিজয়ী হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।


নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনের ১৬৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট।


অন্যদিকে তারা নিকটতম প্রতিদ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।


আসনের মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৫১। পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২৭; নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ১২১ ও হিজড়া ভোটার তিনজন।


সাধন চন্দ্র মজুমদার ও খালেকুজ্জামান তোতা ছাড়া এ আসনে ভোটে লড়েছেন মাজেদ আলী (ঈগল) ও জাতীয় পার্টির আকবর আলী।

মুল সাইট থেকে

পুজিবাজার