করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৭৪
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ২৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন।
দেশে এখন পর্যন্ত নিশ্চিত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯। এর মধ্যে ৫ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গতকাল শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও আজ সেটা আবার কমেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ২ জন। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।
দেশে প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় গত ১৮ মার্চ।
দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।