Ortho Songbad আর্কাইভ

সোস্যাল ইসলামী ব্যাংকের নাম সংশোধনে সম্মতি

সোস্যাল ইসলামী ব্যাংকের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।


আগামীকাল (১০ জানুয়ারি) থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া ব্যাংকের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার