Ortho Songbad আর্কাইভ

ব্যাংক এশিয়ার ২ উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

ব্যাংক এশিয়ার ২ উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়ার ২ উদ্যোক্তা পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মিসেস ফারহানা হক ১৮ লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ৪ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রুমী এ হোসেন ১৮ লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ শেয়ার ক্রয় করেছেন। এর আগে তিনি ৫ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

মুল সাইট থেকে

পুজিবাজার