Ortho Songbad আর্কাইভ

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ২৪ জানুয়ারি

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ২৪ জানুয়ারি

রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) আয়োজনে চার দিনব্যাপী এ মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।


আন্তর্জাতিক এ মেলায় প্রতি বছর প্রচুরসংখ্যক মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে।


এ বছর মেলায় অংশ নেবে দেশ-বিদেশের অন্তত ৬০০টি প্লাস্টিক মেশিনারি ও কাঁচামাল তৈরির ব্র‍্যান্ড। মেলায় স্টল থাকবে প্রায় ৮০০টি। দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ মেলা।

মুল সাইট থেকে

পুজিবাজার