Ortho Songbad আর্কাইভ

ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় গণতন্ত্রের বিজয়।


শুক্রবার (১২ জানুয়ারি) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এক বার্তায় তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে। লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

মুল সাইট থেকে

পুজিবাজার