Ortho Songbad আর্কাইভ

বিডি থাই অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ দরপতন

বিডি থাই অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে ৯৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (১৪ জানুয়ারি) বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৩৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এফএএস ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, শ্যামপুর সুগার, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড এবং ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার