Ortho Songbad আর্কাইভ

আওয়ামী লীগের যৌথসভা বিকেলে

আওয়ামী লীগের যৌথসভা বিকেলে

আওয়ামী লীগের যৌথ সভা আজ সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই যৌথসভা অংশগ্রহণ করবেন।


সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার