Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ পরিবর্তন মুন্নু সিরামিকসের

পর্ষদ সভার তারিখ পরিবর্তন মুন্নু সিরামিকসের
পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেডের। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি আগামী ২৭ অক্টোবর বিকাল ৫টায় পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।

ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৯ সালে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার