Ortho Songbad আর্কাইভ

পাটের উৎপাদন বাড়াতে সাড়ে সাত কোটি টাকার প্রণোদনা

পাটের উৎপাদন বাড়াতে সাড়ে সাত কোটি টাকার প্রণোদনা

চলতি বছর পাটের চাষ ও উৎপাদন বাড়াতে প্রায় ৭ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর পাটের চাষ ও উৎপাদন বাড়াতে ৭ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। এর আওতায় সারা দেশের ৩ লাখ ৩৬ হাজার ৬০০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে বীজ পাবেন।


প্রতি কৃষককে এক বিঘা জমি চাষের জন্য প্রয়োজনীয় ১ কেজি বিজেআরআই তোষাপাট-৮ ( রবি-১) জাতের বিএডিসির বীজ দেওয়া হবে।


প্রণোদনার সরকারি আদেশ ইতিমধ্যে জারি হয়েছে এবং শিগগিরই মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার