Ortho Songbad আর্কাইভ

ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ার ফার্মা

ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ার ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি ২৫০ কোটি টাকা অনুমোদন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য জমি এবং মূলধনী মেশিনারিজ কিনবে। একারণে কোম্পানিটি বিএমআরই প্রকল্পের আওতায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।

প্রসঙ্গত, স্কয়ার ফার্মা গত ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

মুল সাইট থেকে

পুজিবাজার