প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের ফের চেয়ারম্যান হলেন ফিরোজ আলম
প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুননির্বাচিত হয়েছেন এ এস এম ফিরোজ আলম। গত ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের ৫৮তম সভায় তিনি পুনর্নির্বাচিত হন।
১৯৬০ সালে পটুয়াখালী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ফিরোজ আলম। তারা বাবার নাম এম. এ গফুর এবং মা মোসাম্মৎ শাহেদা বেগম। শিক্ষাজীবনে স্নাতক সম্পন্ন করার পর তিনি বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হন এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
এ এস এম ফিরোজ আলম ব্যাংকিং এবং লিজিং ব্যবসার সাথে জড়িত। তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়োসিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।
ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। তিনি পটুয়াখালী জেলার কালাইয়ায় অবস্থিত শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। ৬৫টি দেশে তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করেছেন।