Ortho Songbad আর্কাইভ

পুঁজিবাজার বন্ধ আজ

পুঁজিবাজার বন্ধ আজ

শবে বরাত উপলক্ষে আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, গতকাল রবিবার দিনগত রাতে দেশে পবিত্র ‘শবে-বরাত’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। ফলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের উভয় শেয়ারবাজার এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।


আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্বাভাবিক নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার