বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে-বিএসইসির চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান আমারটাকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ দেওয়ার দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার টাকার সম্পাদক জিয়াউর রহমান।