8194460 মার্চে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে: নসরুল হামিদ - OrthosSongbad Archive

মার্চে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে: নসরুল হামিদ

মার্চে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন কয়লা, তেল ও গ্যাসসহ জ্বালানি আমরা যে দামে কিনতাম, সেখানে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। গত বছরে মারাত্মকভাবে এই পরিবর্তন এসেছে। যে কারণে ডলারের সঙ্গে জ্বালানির দাম সমন্বয় করার চিন্তাভাবনা করছিলাম। জ্বালানির বিষয়ে একটি ডায়নামিক প্রাইসের দিকে যাচ্ছি। এই কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হবে। কাল-পরশুর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, আমরা বিদ্যুতে জ্বালানির দাম সমন্বয় করেছি। বিদ্যুৎকেন্দ্রগুলো যে দামে গ্যাস নিত, সেখানে আমরা ৭০ পয়সার মতো সমন্বয় করেছি। তেলের দামও ডায়নামিক প্রাইসে নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডায়নামিক প্রাইস বলতে, বিশ্বে যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে আমাদের দেশেও সেটি সঙ্গে সঙ্গে সমন্বয় করে বাড়বে। বিশ্বে যদি কমে, আমাদের দেশেও কমবে। এটি প্রতি মাসের প্রথম সপ্তাহে করা হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ এটি প্রতিদিন করে। যেমন : কলকাতার কথা যদি বলি, সেখানে এক লিটার ডিজেলের দাম ১৩৩ টাকা। আমাদের দেশে ডিজেলের দাম ১০৯ টাকা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান