8194460 পাবনায় কমেছে রসুনের দাম - OrthosSongbad Archive

পাবনায় কমেছে রসুনের দাম

পাবনায় কমেছে রসুনের দাম

পাবনায় কমতে শুরু করেছে রসুনের দাম। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, নতুন রসুন বাজারে আসায় সরবরাহ বেড়েছে। পাশাপাশি জেলায় মসলাপণ্যটির উৎপাদনও ভালো হয়েছে। অল্প কিছুদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।


জেলার বিভিন্ন বাজারের তথ্য অনুযায়ী, কিছুদিন আগেও প্রতি কেজি রসুনের দাম ছিল ৩০০ টাকা। বর্তমানে দাম কমে ১৫০-২০০ টাকায় নেমেছে। আগামী দিনগুলোয় সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। বাজারে দেশী রসুনের সরবরাহ বাড়ায় আমদানীকৃত রসুনের চাহিদা কমেছে বলেও জানান তারা।


পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার নয় উপজেলায় চলতি রবি মৌসুমে সাড়ে নয় হাজার হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। এসব জমি থেকে ৯২ হাজার ১৫০ টন উৎপাদনের প্রত্যাশা রয়েছে। এবার ফলন ভালো হয়েছে।


পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ রোকনুজ্জামান জানান, উৎপাদন ভালো হওয়ায় রসুনের দাম কমেছে। জমি থেকে রসুন ওঠানো পুরোপুরি শেষ হলে দাম আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান