Ortho Songbad আর্কাইভ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির (বেসিক ডাইলোটেড) শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১০ টাকা ১৩ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছিল ৯ টাকা ৩৬ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ২২ পয়সা। আগের বছর যা ছিল ৩৬ টাকা ৯ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১০টায় ডিজিটাল প্লাটফরমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার