পুঁজিবাজারে আসবে ফাইভ-আর ফুটওয়ার

পুঁজিবাজারে আসবে ফাইভ-আর ফুটওয়ার
দেশে ফুটওয়্যার পণ্যের খ্যাতনামা ব্র্যান্ড জেনিস সু’র সহযোগী প্রতিষ্ঠান ফাইভ-আর পুঁজিবাজারে আসতে আগ্রহী।কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে স্থির মূল্য পদ্ধতিতে শেয়ার বিক্রি করে বাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করতে চায়।

প্রতিষ্ঠানটি আইপিও সংক্রান্ত পরামর্শক সেবা ও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে মার্চেন্ট ব্যাংক বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডকে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে। ফাইভ-আর ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে সই করেন জেনিস গ্রুপ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাছির খান ও বিএমএসএল ইনভেস্টমেন্টর ব্যবস্থাপনা পরিচালক মো.রিয়াদ মতিন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএমএসএল ইনভেস্টমেন্টের ভাইস-চেয়ারম্যান আব্দুল আওয়াল,ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের (ইউএফটিসিএল) পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাবেদ চৌধুরী,বিএমএসএল ইনভেস্টমেন্টের এফএভিপি মোঃ অহিদুর রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন