প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রিমিয়ার ব্যাংকের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৯ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬২ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৭ টাকা ৫২ পয়সা।