Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে প্রভাতি ইন্স্যুরেন্স

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে প্রভাতি ইন্স্যুরেন্স
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৩ পয়সা।

চলতি বছরের নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৭৭ পয়সা। গতবছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৮ টাকা ০৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার