তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ২৮ পয়সা।

চলতি বছরের নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৯২ পয়সা। গতবছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৬ টাকা ৫১ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন