Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৪ পয়সা।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৫৬ পয়সা। আর আগের বছর একই সময়ে (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৬৮ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার