Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা করেছে আইটিসি

লভ্যাংশ ঘোষণা করেছে আইটিসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস (আইটিসি) লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ১০ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার