Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে আইসিবি ইসলামিক ব্যাংক

পর্ষদ সভা করবে আইসিবি ইসলামিক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা ৪০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার