পর্ষদ সভার তারিখ জানালো আইএফআইসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ এপ্রিল বিকাল ৩টায় ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে ব্যাংকটি তা প্রকাশ করবে।
আগের বছর ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।
এসএম