অলিম্পিক এক্সেসরিজের সর্বোচ্চ দরপতন

অলিম্পিক এক্সেসরিজের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩১০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল) অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৫২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, জাহিন টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স, ঢাকা ডায়িং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং আমান ফিড লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন