Ortho Songbad আর্কাইভ

এডিএন টেলিকমের সর্বোচ্চ দরপতন

এডিএন টেলিকমের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৫২ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (২৮ এপ্রিল) এডিএন টেলিকমের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৮ শতাংশ।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স।


রবিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিলবাংলা সুগার, সোনালী আঁশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেকিট বেনকিজার, ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার