Ortho Songbad আর্কাইভ

সোনালী আঁশের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

সোনালী আঁশের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর কাছে ৬ লাখ ৯২ হাজার ২৫৬টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৫ লাখ শেয়ার বিক্রি করবেন।


আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার