Ortho Songbad আর্কাইভ

লোকসান কাটেনি লিগ্যাসি ফুটওয়্যারের

লোকসান কাটেনি লিগ্যাসি ফুটওয়্যারের

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।


রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৩ পয়সা লোকসান হয়েছিল। অপরদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ১৮ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৯০ পয়সা লোকসান হয়েছিল।


গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৯৭ পয়সা।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার