লেনদেনের শীর্ষে ফারইস্ট নিটিং

লেনদেনের শীর্ষে ফারইস্ট নিটিং

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র অনুযায়ী, বুধবার (৮ মে) ফারইস্ট নিটিংয়ের ৩৫ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মালেক স্পিনিংয়ের আজ ৩৪ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গোল্ডেন সন লিমিটেড।


বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা, ই-জেনারেশন, শাইনপুকুর সিরামিকস, বেস্ট হোল্ডিংস, কোহিনূর কেমিক্যাল এবং ওয়াইমেক্স ইলেকট্রোডস লিমিটেড।


অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন