Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ জুট স্পিনার্সের

প্রথম প্রান্তিক প্রকাশ জুট স্পিনার্সের
চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান ৯ শতাংশ বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১.১৬ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১০.২৪ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ০.৯২ টাকা বা ৯ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৩৬০.১৪ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার