Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা অরিয়ন ইনফিউশনের

লভ্যাংশ ঘোষণা অরিয়ন ইনফিউশনের
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অরিয়ন ইনফিউশন লিমিটেড। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার