Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা ওরিয়ন ফার্মার

লভ্যাংশ ঘোষণা ওরিয়ন ফার্মার
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা।একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭৬ টাকা ৭৭পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার