Ortho Songbad আর্কাইভ

করোনায় প্রাণ গেল আরও ১৬ জনের, শনাক্ত ১৬৯৯

করোনায় প্রাণ গেল আরও ১৬ জনের, শনাক্ত ১৬৯৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১০৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৪৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অর্থসংবাদ/এসআর

মুল সাইট থেকে

পুজিবাজার