8194460 হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতি কমানো হবে: স্বাস্থ্যমন্ত্রী - OrthosSongbad Archive

হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতি কমানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতি কমানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাতারাতি না পারলেও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব। এ খাতকে আরও উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন তা করা হবে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে অ্যাম্বুলেন্সের ঘাটতিও কমানো হবে।

বুধবার (২৬ জুন) ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-১০-এর সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ অনেকে। ‘শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, দেশের আরবান হাসপাতালগুলোতে যদি ব্লাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা রাখা যায়, তাহলে বড় বড় রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডেঙ্গু একটি আতঙ্কের নাম মন্তব্য করে ডা. সামন্ত লাল সেন বলেন, এর চিকিৎসার জন্য দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবুও ডেঙ্গু বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা