Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিক প্রকাশ রেনেটার

প্রথম প্রান্তিক প্রকাশ রেনেটার
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের।

আজ শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ২৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৭ টাকা ৩০ পয়সা।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৬ টাকা ৮১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার