প্রথম প্রান্তিক প্রকাশ হা-ওয়েল টেক্সটাইলের

প্রথম প্রান্তিক প্রকাশ হা-ওয়েল টেক্সটাইলের
প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড।

শনিবার (১৪ নভেম্বর) চলতি বছরের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানিটির পরিচালনা পরিষদ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৬৩ পয়সা।

গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ১১ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন