Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল ফান্ড

দরবৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল ফান্ড
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ৩০৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (০৭ জুলাই) এল আর গ্লোবাল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, বে লিজিং, এসইএমএল গ্রোথ ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, এস আলম স্টিলস এবং আনলিমা ইয়ার্ন লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার