বিকাশের অভিনন্দন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ব খাদ্য সংস্থাকে

বিকাশের অভিনন্দন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ব খাদ্য সংস্থাকে
নোবেল শান্তি পুরস্কার বিজয়ে বিশ্ব খাদ্য সংস্থাকে বিকাশের অভিনন্দন
ক্ষুধা নিরসনে বিশ্বব্যাপী অবদান রাখায় ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অভিনন্দন জানিয়েছে বিকাশ।

ঢাকায় বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রেগানকে ফুল দিয়ে বিকাশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, ‘ক্ষুধা নিরসনে বিশ্বব্যাপী কাজ করা বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পেরে বিকাশ গর্বিত। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ে ডব্লিউএফপিকে আমরা অভিনন্দন জানাচ্ছি।’

বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরাসহ প্রায় এক লাখ উপকারভোগী বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা পেয়ে থাকেন। পার্বত্য অঞ্চলের দুটিসহ মোট পাঁচটি প্রকল্পের সঙ্গে যুক্ত আছে বিকাশ।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি