ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা

ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা
প্রতিদিন সকাল থেকেই ধান চাষীদের আনাগোনায় জমজমাট বগুড়ার দুপচাঁচিয়ার ধাপের হাট। নতুন ধানের সরবরাহ বাড়ছে হাটে। বিক্রি হচ্ছে কৃষকের কাঙ্খিত দামেই। মৌসুমের শুরুতে ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা।

বগুড়ার হাটবাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। মোটা চিকন প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে সাড়ে ১১'শ টাকায়। তবে বাজারে ধানের এমন দাম নিয়ে সরকার নির্ধারিত মূল্যে চাল দেয়া নিয়ে শঙ্কিত মিল মালিকরা।

মিল, চাতাল মালিকরা জানান, বর্তমান বাজার মূল্যে ধান কিনে সরকার নির্ধারিত মূল্যে চাল দিলে তারা লোকসানে পড়বেন। তাই চালের মূল্য পুনঃনির্ধারণের দাবি তাদের।

সরকার ধানের মূল্য নির্ধারণ করায় কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন জানিয়ে আমন মৌসুমে চাল সসংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।

এখানে প্রতি হাটবারে ৪ থেকে ৫ হাজার মণ ধান বেচাকেনা হয়।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান