সাবেক ফুটবলার বাদল রায় ক্যান্সার আক্রান্ত

সাবেক ফুটবলার বাদল রায় ক্যান্সার আক্রান্ত
ক্যান্সার আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সংগঠক রাদল রায়। আগেই মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের একপাশ অবশ ছিল তার।

দিন দিন তার শারিরিক অবস্থার অবনতি হচ্ছে। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার।সম্প্রতি অসুস্থতা তীব্র আকার ধারণ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ যকৃতে ক্যান্সারের অস্তিত্ব পেয়েছেন চিকিৎসকরা। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।

বাদল রায় ৮০’র দশকে মোহামেডানের হয়ে খেলেছেন। ছিলেন জাতীয় দলের অধিনায়কও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে টানা তিনবার সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো