১৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

১৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ লাখ ৩৬ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২২ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। এ কোম্পানিটি ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, অ্যাপোলো ইস্পাত, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং, এমজেএলবিডি, এমএল ডাইং,নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, এসকে ট্রিমস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন